Uncategorized

৮০ কেজি চিনি আর রস দিয়ে চার মণ গুড় !

মানিকগঞ্জ প্রতিনিধি : অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় তৈরির দায়ে মানিকগঞ্জের হরিরামপুরে তিনজনকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়।
বৃহস্পতিবার সকালে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল এ অভিযান পরিচালনা করেন।
অভিযান সূত্রে জানা যায়, অর্ধেক চিনি, অর্ধেক রস আর চুন মিশিয়ে গুড় তৈরি করার দায়ে হরিরামপুরের ঠাকুরপাড়া গ্রামের সেন্টু মিয়াকে ৮ হাজার টাকা, হাঁপানিয়া গ্রামের রমজান মিয়াকে ৪ হাজার টাকা এবং মজনু মিয়াকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ঠাকুরপাড়া গ্রামের সেন্টু বলেন, অর্ধেক রস আর অর্ধেক চিনি দিয়ে তারা গুড় তৈরি করছেন। আজ ৮০ কেজি চিনি আর রস দিয়ে চার মণ গুড় তৈরি করেছেন তারা।
সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল বলেন, জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় মানিকগঞ্জের হরিরামপুরে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করি। ভেজাল গুড় তৈরির দায়ে উপজেলার তিনজনকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে অর্ধেক চিনি, অর্ধেক রস আর চুন মিশিয়ে তারা ভেজাল গুড় তৈরি করছিলেন। এ ছাড়া এই অভিযানে হরিরামপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আতোয়ার রহমান ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button