Uncategorized

শালমারা ইউনয়িন পরিষদের উপ-নির্বাচনে “চেয়ারম্যান”পদে ৩ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়ন পরিষদের আগামী ২৯ অক্টোবর উপ-নির্বাচনে আজ রবিবার দুপুরে উপজেলা নির্বাচন অফিসার কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত প্রার্থী হিসেবে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন,উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহানারা আকতার।
এ সময় সাবেক সংসদ সদস্য উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সহ সভাপতি মুকিতুর রহমান রাফি,সহ সভাপতি মোস্তাফিজুর রহমান নজমু,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক হাজী জাকারিয়া ইসলাম জুয়েল সহ উপজেলা ও শালমারা ইউনিয়নের আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । এর পরে আগামী ২৯ অক্টোবর শালমারা ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র উপজেলা নির্বাচন অফিসার বি এস ব্রজেন্দ্র নাথ রায়ের হাতে মনোনয়ন জমা দেন, চেয়ারম্যান প্রার্থী নাহিদা আকতার রুমার পক্ষে তার স্বামী সাবেক চেয়ারম্যান আমির হোসেন শামীম তালুকদার।এ সময় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।তার পরে শালমারা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে উপজেলা নির্বাচন অফিসার কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনিত চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন বিএনপি নেতা আবু তাহের মন্ডল শামীম।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি (ভার:) রেজানুল হাবিব প্রধান রফিক,দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু, গন শিক্ষা বিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম বাদশা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ শাহ আলম,পৌর যুবদল নেতা বিপ্লব মৃধা, স্বেচ্ছাসেবকদল নেতা আলম মিয়া, শালমারা ইউনিয়ন বিএনপির ভার: সভাপতি তোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক আনিসুর রহমান আনিস, সাংগঠনিক সম্পাদক ছালজার রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button