
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: বাংলাদেশে জোরপূর্বক পুশইনের শিকার হওয়াা চার ভারতীয় নাগরিককে প্রায় এক বছর পর নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
বুধবার (৮ জুলাই) বিকেল ৩টা ২০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন হয়ে জিরো পয়েন্টে তাদের ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। হস্তান্তর কার্যক্রমে ভারতের হাইকমিশনের প্রতিনিধি সুব্রত কুমার, বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হস্তান্তর হওযাা চার ভারতীয় নাগরিকের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলায়। তারা ২০২৫ সালের ২৬ জুন বাংলাদেশে জোরপূর্বক পুশইনের শিকার হন। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন হওযার পর প্রায় এক বছর পর তারা নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ পান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয় এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে তাদের ভারতের কাছে হস্তান্তর করা হয়।
–




