Uncategorized

সাভারে হাত পাখার প্রচারণায় মাঠে জেলার নেতৃবৃন্দ

সোহেল রানা,সাভার(ঢাকা): আগামী ৫ জানুয়ারি সাভারে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনকে ঘিরে জমে উঠেছে ভোট প্রার্থীদের প্রচার প্রচারণা। আসন্ন এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাতপাখা প্রতীক নিয়ে চেয়ারম্যান হওয়ার লড়াইয়ে নেমেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত ৯ জন। সাভার সদর ইউনিয়নে প্রার্থী হয়েছেন আল-মাহমুদ বিশ্বাস আশিক ।
ভোটারদের মন জয় করতে তুলে ধরছেন আগামী দিনের উন্নয়নের কথা। এদিকে হাতপাখা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে মাঠ চষে বেড়াচ্ছেন নেতাকর্মি ও সমর্থকরা। স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি ভোটের মাঠে নেমেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা উত্তর শাখার সেক্রেটারি মোঃ হাসমত আলীসহ ঢাকা জেলার নেতৃবৃন্দ।
শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাভার সদর ইউনিয়নে এবং শনিবার সকাল থেকে শুরু হওয়া অন্যান্য এলাকার ভোটার ও নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন তারা। এসময় জনসাধারণ পাতপাখার প্রার্থীকে সমর্থন দেন এবং আগামী ৫ জানুয়ারি নির্বাচনে ভোট দেয়ার আশ্বাস প্রদান করেন।
গণসংযোগকালে বিভিন্ন পথসভায় মো: হাসমত আলী বলেন, মানুষের নাগরিক ও ভোটাধিকার প্রতিষ্ঠা ইসলামের অন্যতম বৈশিষ্ট্য। হাতপাখার বিজয় হলে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় নজর দেওয়া হবে।
প্রচারণায় অংশ নিয়ে নেতৃবৃন্দ বলেন, বিজয়ের মাসে আরেকটি বিজয় নিশ্চিত করতে এবং ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে হাতপাখা প্রতীকের প্রার্থীর পক্ষে শৃঙ্খলার সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হচ্ছে নেতাকর্মিদের। পাশাপাশি ঐক্যবদ্ধ ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের ভোট ও ভাতের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে এমনটাই জানানো হচ্ছে নির্বাচনী প্রচারণায়।
নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে সাভার সদর ইউনিয়নের চাপাইন,লালটেক, সিআরপি সহ বিভিন্ন এলাকায় ঘুরে চেয়ারম্যান পদে পদপ্রার্থী আল-মাহমুদ বিশ্বাস আশিক বলেন, নতুন প্রজন্মের প্রতি ইসলামী মূল্যবোধ জাগ্রত করে ইসলাম প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই লক্ষ্যে জাতীয় নির্বাচন, সিটি কর্পোরেশন, পৌরসভা সহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে পীর সাহেব চরমোনাই মনোনীত প্রতীক হাতপাখা।
সাভার সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আশিক বলেন, ইউনিয়নে গৃহহীনদের বাসস্থানের ব্যবস্থা,প্রতিবন্ধী,অবহেলিত অধিকার বঞ্চিত মানুষদের অধিকার রক্ষা,সু-শাসন নিশ্চিত করতে কাজ করে চলেছি। গ্রামকে শহরের আদলে গড়ে তোলা এবং ইসলামী মূল্যবোধের আলোকে দেশকে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশালী করাই আমাদের লক্ষ্য। এই লক্ষ বাস্তবায়ন করতে হলে হাতপাখা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে হবে। এসময় ভোটারদের প্রতি তার হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
নির্বাচনী প্রচারণায় কোন বাধার সম্মুখীন হচ্ছেন কি.? এমন প্রশ্নের উত্তরে এই প্রতিবেদককে বলেন, এখন পর্যন্ত কোন ধরনের বাধার ঘটনা ঘটেনি। ভোটের মাঠে শেষ পর্যন্ত থেকে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।
এসময় ঢাকা জেলা উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, ঢাকা জেলা উত্তর শাখার প্রচার সম্পাদক আসাদুজ্জামান সোহাগ, সাভার পৌর শাখার সভাপতি মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।
এদিকে পঞ্চম ধাপে সাভার উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই মনোনীত সাভার সদর ইউনিয়নে আল-মাহমুদ বিশ্বাস আশিকসহ, হাতপাখা প্রতীকে বিরুলিয়া ইউনিয়নে মিনহাজ উদ্দিন মিনু, আমিন বাজার ইউনিয়নে মাওলানা শফিকুর রহমান,ভাকুর্তা ইউনিয়নে মুফতি মাহমুদুল হাসান,বনগাঁও ইউনিয়নে মোঃ মোক্তার হোসেন,শিমুলিয়া ইউনিয়নে মোঃ ফয়েজ হোসেন,আশুলিয়া ইউনিয়নে মো: আব্দুল কাইয়ুম,ইয়ারপুর ইউনিয়নে এ্যাডভোকেট মোখলেসুর রহমান এবং পাথালিয়া ইউনিয়নে মো: আলফাজ হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button