sliderস্থানিয়

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে দিনে দুপুরে ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বুধবার (০৮.০৭.২৬) সকালে বোয়ালমারী-আলফাডাঙ্গা সড়কে উপজেলার শেখর ইউনিয়নের ছত্রকান্দা নামক স্থানে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ব্যবসায়ী সৈয়দ সোহরাব আলী (৪৮) বর্তমানে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জানা যায়, সহস্রাইল বাজারের রড সিমেন্ট ব্যবসায়ী সোহরাব আলী বুধবার সকাল ১০ টার দিকে টাকা নিয়ে মোটরসাইকেল যোগে আলফাডাঙ্গায় ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে বের হয়। সে ছত্রকান্দা খালেক মাস্টারের বাড়ির সামনে পৌঁছলে মুখবাধা ৩ দুর্বৃত্ত তার গতি রোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নিতে চায়। ব্যবসায়ী বাধা দিলে তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা সোহরাব আলীকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান বলেন, ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। ইতিমধ্যে পুলিশ বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button