Uncategorized
মানবাধিকার কমিশন আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কারের মেডেল দেয়া হয়

মানিকগঞ্জ সংবাদদাতা : জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত ‘মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও মানবিক মূল্যবোধ’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় “খ” গ্রুপে মানিকগঞ্জ জেলা থেকে নির্বাচিত তাহিরা আনজুম (সরকারি দেবেন্দ্র কলেজ) এবং সামিয়া রহমান (ঘিওর সরকারি কলেজ)-কে পুরস্কারের মেডেল তুলে দেন মাননীয় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আব্দুল লতিফ।

একইসাথে রচনা ও কুইজ উভয় পর্বে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে ইসরাত জাহান জয়নব (মানিকগঞ্জ এস কে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়) পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আনিসুল হক এম.পি এর নিকট হতে সরাসরি পুরস্কার গ্রহণ করে।




