sliderস্থানিয়

বোয়ালমারীতে ধর্ষণে প্রতিবন্ধী অন্তস্বত্বা গ্রেপ্তার আরো দুই 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুলাই) রাতে শেখর বাজার থেকে তাঁরা শেখ (৬০) বাবুল শেখকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের ২ জনের বাড়ী শেখর গ্রামে।

ধর্ষণের ঘটনায় ওই নারী অন্তস্বত্বা হয়ে পড়ে। ধর্ষণে অন্তস্বত্বার হওয়ার ঘটনা জানাজানি হলে গত শনিবার রাতে পিতা-মাতাহীন ওই নারীর ভাষ্য অনুযায়ী তার আত্মীয় সুজন মোল্যা বাদী হয়ে একই গ্রামের মেহেদীকে আসামী করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। মামলা নং ২০। মামলার পর পুলিশ পলাতক মেহেদী শেখকে (২৭) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া গ্রাম থেকে গ্রেপ্তার করে। রোববার (২৬ জুলাই) আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। অন্তস্বত্বা নারীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। পরে আদালতে ওই প্রতিবন্ধী ২২ ধারা জবানবন্দিতে শেখর গ্রামের তারা শেখ ও বাবুল শেখের নাম বলে। পুলিশ বুধবার রাতে তাদের গ্রেপ্তার করেন।

জানা যায়, উপজেলার শেখর ইউনিয়নের শেখর গ্রামের বুদ্ধিপ্রতিবন্ধী এক নারীকে (৪০) দীর্ঘদিন ধরে নানা প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে আসছে আসামীরা। ধর্ষনের ফলে ওই নারী অন্তস্বত্বা হয়ে পড়ে। 

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুর রশিদ বলেন, প্রথমে ওই নারীর ভাষ্যমতে মেহেদীকে একমাত্র আসামি করে ধর্ষণ মামলা হয়। পরে আদালতে ২২ ধারাই ওই ভিকটিম আরো দুজনের নাম বলে। সে দুজনকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়েছে।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান বলেন, বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলার আসামি মেহেদী শেখকে গ্রেপ্তার করে গত রোববার আদালতে চালান করা হলে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেয়। পরে আদালতে ২২ ধারাই ভিকটি আরও দুজনের নাম বলে তাদেরকেও বুধবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আগামিকাল বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button