Uncategorized

আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজকে সামনে ২০ সদস্যের ওয়ানডে পুল ঘোষণা করলো বিসিবি

আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে জাতীয় দলের ২০ সদস্যের ওয়ানডে পুল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০ জনের এই তালিকায় আছেন পেসার তাসকিন আহমেদ। তবে সেখানে নাম নেই স্পিনার আরাফাত সানির। বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে গতকাল দু’জনই উড়ে গেছেন অস্ট্রেলিয়ায়।
এই ২০জন খেলোয়াড়কে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আগামী ১৮ সেপ্টেম্বর সকাল ৯টায় প্রধান চন্ডিকা হাথুরুসিংহের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।
বাংলাদেশের ২০ সদস্যের ওয়ানডে পুল : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, আনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মর্তুজা, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শুভাশিষ রয় চৌধুরি, মেহেদি মিরাজ, মোশাররফ হোসেন রুবেল, আলাউদ্দিন বাবুুু ও আল-আমিন হোসেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button