sliderস্থানিয়

সালথায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) আল মুহম্মদ আল ফাহাদ, সালথা থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, উপজেলা কৃষি অফিসার আহসানুল হাবিব আজাদ জনি, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: শাহিনুল ইসলাম, উপজেলা জামায়াত ইসলামির আমির আবুল ফজল মুরাদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান মোল্যা প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন স্কুল-কলেজের প্রধানসহ ইউপি চেয়ারম্যান ও সচিববৃন্দ উপস্থিত ছিলেন। 

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন আইন শৃঙ্খলা উন্নয়ন, মাদকের অগ্রাসন ও নারী শিশু নির্যাতন, বাল্যবিয়ে এবং সংঘর্ষ, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধের লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি তিনি আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button