Uncategorized

গাইবান্ধায় গৃহবধূকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় গৃহবধূকে হত্যার দায়ে এক যুবকের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম সবুজ ফকির (২৪)। তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর শাহাবাজ গ্রামের গ্রামের শাহজাহান ফকিরের ছেলে।
রায় প্রদানের সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফারুক আহম্মেদ প্রিন্স ফাঁসির আদেশের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি ১৬৪ ধারায় নিজের জবানবন্দিতে গৃহবধূর হত্যার দায় স্বীকার করেছেন। এছাড়া আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করার আদেশ দিয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালে সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়ন পরিষদ থেকে বাড়ি ফেরার পথে রুজিনা বেগমকে পথরোধ করিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন আসামি সবুজ ফকির। এরপর হত্যার উদ্দেশ্যে তার (আসামির) হাতে থাকা ধারালো ছোরা দ্বারা রুজিনার পেটে স্বজোরে আঘাত করে রক্তাক্ত জখম করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন রুজিনা বেগমকে রক্তাক্ত জখম অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুজিনা।
এই ঘটনায় একই সালের এপ্রিল মাসে নিহত রুজিনা বেগমের স্বামী জহুরুল ইসলাম সুন্দগরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আসামিপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম বাবু বলেন, তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে গেলে ন্যায়বিচার পাবেন বলে আশা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button