সাঘাটায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শাহ আলী সরদারের দাফন সম্পন্ন

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলা কৃষক লীগের সাবেক সভাপতি, ৪ নং মুক্তিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যন ও বীরমুক্তিযোদ্ধা শাহ আলী সরদার (৯০) গত মঙ্গলবার সকাল ৮.৩০ ঘটিকায় উপজেলার খামার ধনারূহা গ্রামে তার নিজবাড়িতে ইন্তেকাল করেছেন, (ইন্না-লিল্লাহি রাজিউন)। মৃতকালে তিনি বড় ছেলে অবসর প্রাপ্ত কর কমিশনার,মেঝ ছেলে অবসরপ্রাপ্ত জ্বালানী মন্ত্রনালয়ে সচিব,ছোট ছেলে সেনাবাহিনীর মেজর ও ৩ মেয়ে,নাতী-নাতনী সহ অনেত আত্মীয় স্বজন এবং অনেক গুণগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার খামার ধনারুহা উচ্চ বিদ্যায় মাঠে মরহুমের রাষ্ট্রীয় মর্যাদা যানাজা সম্পন্ন করা হয়েছে । যানাজা শেষে তার পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মরহুমের নাতী পুলিশের এসপি হুমায়ন কবির নয়ন, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর , থানা অফিসার ইনচার্জ বেলাল হোসেন মুক্তিযোদ্ধা আঃমান্নান মন্ডল । এছাড়া আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।



