মানিকগঞ্জে বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত ব্যাডমিন্টন টুর্ণামেন্ট

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত ব্যাডমিন্টন টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মানিকগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ ফয়জুল হক এবং উপ-সহকারী প্রকৌশলী অপূর্ব বণিক জুটি। বুধবার (১০ ফেব্রুয়ারী) রাতে এলজিইডি মানিকগঞ্জ জেলা কার্যালয়ের ব্যাডমিন্টন মাঠে আয়োজিত চুড়ান্ত খেলায় তারা জেলা কার্যালয়ের কার্য-সহকারী আরিফুর রহমান এবং ল্যাব টেকনিশিয়ান মোখলেছুর রহমান জুটিকে ২-০ গেমে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। রানার্স আপ দলের আরিফুর রহমান চুড়ান্ত খেলায় সেরা খেলোয়ার এবং চ্যাম্পিয়ন দলের অপূর্ব বণিক টুর্ণামেন্টের সেরা খেলোয়ার বিবেচিত হয়েছে। এই টুর্ণামেন্টে তৃতীয় স্থান অধিকার করেন সিংগাইর উপজেলা প্রকৌশলী মুহাম্মদ রোবায়াত জামান ও জেনারেল ফ্যাসিলিটর রবিন বিশ্বাস জুটি। তারা ত্তীয় স্থান নির্ধারণী খেলায় শিবালয় উপজেলা কার্যালয়ের অফিস সহায়ক মাসুদুর রহমান এবং ফ্যাসিলিটর ইমন খান জুটিকে ২-০ গেমে পরাজিত করেন।
খেলাশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এলজিইডি ঢাকা বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ এন এম এনায়েত উল্লাহ। এসময় আরও উপস্থিত ছিলেন এলজিইডি ঢাকা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুশীল কুমার দাস, মানিকগঞ্জ জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোঃ ফয়জুল হক, মদিনা গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ সোলায়মান সেলিমস, মদিনা সিমেন্টের জেলা ডিলার কাজী হুমায়ুন কবীরসহ এলজিইডি জেলা কার্যালয় ও সকল উপজেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, মদিনা গ্রুপ ও মদিনা সিমেন্ট ইন্ডাস্ট্রীজের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাদু প্রদর্শণী ছাড়াও ছিলো কুপন লটারীর মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার।
মদিনা সিমেন্ট ইন্ডাস্ট্রীজের পৃষ্ঠপোষকতায় মানিকগঞ্জ এলজিইডি কর্তৃক আয়োজিত টুর্ণামেন্টে অংশ নেন এলজিইডি জেলা ও সাতটি উপজেলার ১৮টি দ্বৈত ব্যাডমিন্টন দল।




