Uncategorized

হরিরামপুরে করোনা সচেতনতায় ভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে মীর নদিম নামের এক তরুণ

সংবাদদাতা, হরিরামপুর : মানিকগঞ্জের হরিরামপুরে করোনা সচেতনতায় নিজ উদ্যোগে প্রতিদিন ভোরবেলা থেকে হেটে হেটে বেশি সমাগম স্থানে সচেতনতামূলক পোষ্টার লাগান। এ সময় তিনি একাই পোষ্টারগুলো লাগান। তারকাছে প্রশ্ন করা হয়েছিল আপনি একা এগুলো লাগিয়ে যাচ্ছেন কেন? তিনি বলেন,আসলে করোনা ভাইরাস প্রতিরোধে জনসমাগম কম থাকাই ভালো। গত ১৮ মার্চ থেকে তিনি এই পোষ্টার গুলো লাগিয়ে যাচ্ছেন। এছাড়া মীর নাদিম হোসেন আরো বলেন, করোনা সতর্কতায় তার এই উদ্যোগ চালিয়ে যেতে সকলের সহযোগিতা চান।এর আগে এই মীর নাদিম হোসেন গরীব ছেলেমেয়েদের জন্য গড়ে তুলেছেন পদ্মাপাড়ের পাঠশালা ও সমাজের সকল গরীব মানুষের জন্য গড়ে তুলেছেন মানবতার দেয়াল। এমন মানবিক মানুষের জন্যই এগিয়ে যাবে বাংলাদেশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button