উপমহাদেশশিরোনাম

ভোটের রাজনীতি, ঘর ভাঙলো বিজেপি নেতা-তৃণমূল নেত্রীর

বাংলার ভোট অপহরণ, গুলিগোলা, রক্তপাত, খুন দেখেছে, কিন্তু ভোটের রাজনীতির জন্য স্বামী – স্ত্রীর বিচ্ছেদ? তাও দেখতে হলো বাংলাকে সোমবার। তৃণমূল ভবনে সরকারিভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সুজাতা খাঁ । আর তার পরপরই তার স্বামী সৌমিত্র খাঁ স্ত্রীর সঙ্গে পাকাপাকি বিচ্ছেদের কথা ঘোষণা করলেন সাংবাদিক সম্মেলন ডেকে। সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতা জানালেন, সুজাতা আমার কাছে মৃত। কয়েকদিনের মধ্যে ওকে আমি ডিভোর্সের নোটিশ পাঠাবো। উল্লেখযোগ্য, এই সুজাতাই সৌমিত্র খাঁকে দু’হাজার ঊনিশের সাংসদ নির্বাচনে সাহায্য করে জিতিয়ে এনেছিলেন। বিজেপি নেতার সেই সময় তার নির্বাচনী ক্ষেত্রে ঢোকারও আইনি অনুমতি ছিল না। সোমবার সাংবাদিক সম্মেলনে সৌমিত্র খাঁ তার বিচ্ছেদের ঘোষণাটি করার আগ পর্যন্ত সুজাতা মুখ খোলেননি। সৌমিত্র’র সাংবাদিক সম্মেলনের কথা শোনার পর তিনি বলেন, দশমাস ধরে আমি একাই থাকি। সৌমিত্র কোনও যোগাযোগ রাখেন না। টিভিতে শুধু ওর খবর দেখি। আমি স্বামী বা শশুরবাড়ির লোকের কাছে প্রাপ্য সম্মান পাইনি। তবু বলবো, আমার সিঁথির সিঁদুর অক্ষয়। আমি যেখানেই থাকি স্বামীর মঙ্গলকামনা করবো। সৌমিত্রকে শুধু বলবো, রাজনীতি যেন ঘরের মধ্যে প্রবেশ না করে। উল্লেখযোগ্য সৌমিত্র খাঁ এখন বিজেপির এক তরুণ তুর্কি নেতা। তাঁর স্ত্রী সুজাতা দীর্ঘদিনই তৃণমূলের হয়ে কাজ করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button