খেলা

৬ ডিসেম্বর থেকেই শুরু হবে বিপিএল: বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর যথাসময়েই শুরু হবে। সোমবার দুপুরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি বলেন, আগেই যেমন বলেছিলাম ৬ ডিসেম্বর থেকে শুরু হবে, এখনো সেটাই আছে।
জালাল ইউনুস বলেন, বিপিএল নিয়ে কাজ শুরু হয়ে গেছে। সব কিছু প্রস্তুত হলেই আমরা বসব। এজন্য কিন্তু ক্রিকেট বোর্ডের কাজ শুরু হয়ে গেছে। আমাদের সিইও সাহেব আছেন, উনি দেখছেন। বিপিএল করতে যে হোমওয়ার্ক করা দরকার সেগুলো করা শুরু হয়ে গেছে, পেপার ওয়ার্ক ও শুরু হয়েছে। এই কাজগুলো শেষ হয়ে গেলে শিগগিরই আমদের যে পার্টনার বা স্পন্সর নেওয়ার কথা তাদের সঙ্গে বসব।
যদিও এর আগে গণমাধ্যমকে জালাল ইউনুস বলেছিলেন, ‘যথাসময়ে বিপিএল শুরু হওয়া নিয়ে শঙ্কা আছে। যেহেতু এটা নতুন একটা ফরম্যাটে হচ্ছে। এখানে স্পন্সর পার্টনার নিয়েছি। তাদের সঙ্গে কী ধরনের চুক্তি করতে হবে। নতুন করে বাই লস করতে হবে। এই কাজগুলো শেষ করে প্লেয়ার ড্রাফটে যেতে হবে। স্পন্সরদের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত তো আমরা ঘোষণা করতে পারছি না। এগুলো করতে অনেক সময়ের ব্যাপার। তাই পিছিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। ডিসেম্বরের শেষেও যদি হয় তাও আমাদের জন্য ভালো।
এবারের বিপিএল উৎসর্গ করা হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। নাম হবে বঙ্গবন্ধু বিপিএল। ফ্র্যাঞ্চাইজিগুলো নিয়ন্ত্রণসহ সব খরচ বহন করবে বিসিবি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button