খেলা
রহমতের সেঞ্চুরি, নাজিবের তাণ্ডব : সবই বিফলে গেল

রহমত আলীর দুর্দান্ত এক সেঞ্চুরি আর নাজিবুল্লাহর তাণ্ডব রেকর্ড গড়লেও বৃষ্টি এসে দারুণ এক জয় থেকে বঞ্চিত করল আফগানিস্তানকে।
সোমবার এডিনবরাতে স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ সিরিজের প্রথমটিতে রহমত আলী ১২৩ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন। তবে তার চেয়ে কম স্কোর করলেও ম্যাচে অনেক বেশি প্রভাব ফেলেছেন নাজিবুল্লঅহ। তিনি মাত্র ৫৩ রানে ৮৯ রানের এক টর্নেডো ইনিংস খেলেন। ৯টি চার আর ৫টি ছক্কায় মেশানো ইনিংসটি তিনি আনায়াসেই শতকে নিতে পারতেন। কিন্তু বৃষ্টির কারণে ৪৭.২ ওভারেই ম্যাচটি পণ্ড হয়ে যায়। আফগানিস্তানের স্কোর ছিল ৪ উইকেটে ২৮৩ রান।
স্কটল্যান্ডও নামতে পারেনি।




