পতাকা ক্যারিয়ার

১০০ টি বিষয় যা সফল ব্যক্তিরা করে থাকেন: দ্বিতীয় অনুশীলন- ‘সাহায্য প্রার্থনা করুন’

প্রিয় পাঠক, আপনাদের জন্য রয়েছে আমাদের এই নতুন আয়োজন। এখানে ‘দ্য সিল্ক রোড পার্টনারশিপ’ এর সহ-প্রতিষ্ঠাতা নাইজেল কাম্বারল্যান্ড লিখিত একটি বইয়ের সাথে আপনাদের পরিচয় করানো হবে। বইটির শিরোনাম, ‘হান্ড্রেড থিংস সাকসেসফুল পিপল ডু: লিটল এক্সারসাইজ ফর সাকসেসফুল লিভিং’ অর্থাৎ, ‘সফল ব্যক্তিরা করে এমন ১০০টি বিষয়: সফল জীবনযাপনের জন্য ছোট্ট অনুশীলন।’ সপ্তাহব্যাপী এই আয়োজনে প্রতিদিন এই বই থেকে একটি করে বিষয় আলোচনা করা হবে। আজকের আয়োজনে জেনে নিন সফল ব্যক্তিদের করা দ্বিতীয় বিষয়টি সম্পর্কে। বইটি অনুবাদ করেছেন বুশরা আমিন তুবা।
দ্বিতীয় অনুশীলন: সাহায্য প্রার্থনা করুন
‘আমি জানি না’ কথাটি বলা খুব কঠিন কিন্তু এটি একটি ইতিবাচক প্রতিক্রিয়া বহন করে যে আপনি নিজেকে খুব একটা গুরুত্বের সঙ্গে দেখছেন না। কোনো একটি প্রশ্নের উত্তর যদি আপনি না জানেন এবং খুব সৎভাবে সেটি স্বীকার করেন, তবে আপনি সত্যিই মহৎ। আপনি যদি কেবলমাত্র পরিপূর্ণই হতে চান, আপনি আশাহত হবেন। নিজের দোষ-ত্রুটি স্বীকার করার মধ্যেই মহত্ব বিদ্যমান।
কিছু মানুষ জেনেও না জানার ভান করেন, কেউ কেউ অতি অল্প বিদ্যা নিয়েও সন্তুষ্ট থাকেন এবং আদতে তাদের কী করা উচিত, সেটি নিয়ে মাথা ঘামান না। সত্যি কথা বলতে, আমাদের সবারই সাহায্য দরকার। এমন কিন্তু নয় যে কারো কাছ থেকে সাহায্য নিলে আমরা ছোট হয়ে যাব। বরং ধীরে ধীরে আমরা ভালোর পথে অগ্রসর হব।
যুগে যুগে পৃথিবীতে যারা সফলতা লাভ করেছেন তাঁরা অবলীলায় তাদের ভুল স্বীকার করে নিয়েছেন কিংবা সগর্বে বলেছেন, ‘আমি জানি না’। এতে করে তাঁরা কিন্তু ছোট হননি বরং উচ্চমাত্রায় অভিষিক্ত হয়েছেন।
আমাদের জীবন অনিশ্চিত। আপনি সবসময়-ই সঠিক হতে পারবেন না। সেজন্যই মাঝে মাঝে একটি বিরতি দেওয়া প্রয়োজন এবং অবশ্যই দরকার পড়লে অন্যের সাহায্য নিন এবং করুন। এতে করে আপনি কখনো ছোট হবেন না।

নিজের দুর্বলতাগুলো খুঁজে বের করার চেষ্টা করুন। হতে পারে সেগুলোই আপনার সফলতার পরিপন্থী। ছবি: সংগৃহীত।

আপনার দুর্বলতাগুলো খুঁজে বের করুন:
<strong>নিচের প্রশ্নগুলো নিয়ে একটু চিন্তা করুন-
*আপনি কি কখনো ভুল হওয়া সত্ত্বেও কোনো ধারণা কিংবা দৃষ্টিভঙ্গি আঁকড়ে ধরে রেখেছেন?
*আপনি কিসের প্রতি অন্ধভক্ত ছিলেন এবং কেন?
*আপনার ব্যবহারের প্রতি আপনি কোনো ছাঁচ দেখতে পারেন কি?
*আপনার ছোটরা কী ভাববে সেটা মাথায় রেখে আপনি কাজ করেন কি?
*আপনি কি হারতে ঘৃণা করেন এবং সর্বদা জিতেই অভ্যস্ত?
আরো বেশি মুক্তমনা হোন এবং ব্যবহারের পরিবর্তনকে স্বাগত জানান। প্রতিদিনকার ব্যস্ততম জীবনে নিজেকে একটিবার হলেও প্রশ্ন করুন, আমি কি কোনোকিছু হারিয়ে ফেলছি? আমার জীবনের কোনো অংশ কি অদেখাই রয়ে যাচ্ছে?
অন্যের জন্য নয় বরং নিজের জন্য হাসুন। ছবি: সংগৃহীত।

আপনার একজন সঙ্গী দরকার:
নিজের দুর্বলতাগুলো খুঁজে বের করা বেশ দুষ্কর। পরিবারের কোনো সদস্য, বন্ধু কিংবা সহকর্মীর সাহায্য নিতে পারেন এক্ষেত্রে। রাজাদের দরবারে মন্ত্রীরা যেমন কোনো ভুল হলে ধরিয়ে দেয় কিংবা সদুপদেশ দেয়, ঠিক তেমনিভাবে আপনার সঙ্গীও চব্বিশ ঘণ্টা আপনাকে সাহায্য করবে। যেমন; আপনি রাগ করলে, বোকামি করলে কিংবা খুব কষ্ট পেলেও সে আপনাকে সঠিক পথে নিয়ে আসবে। এখন আপনিই বলুন যে আপনি কী চান? সঙ্গীর সাহচর্যে নিজেকে উন্নত করতে চান নাকি অন্যের হাসির পাত্র হতে চান?
নিজেই নিজের হাসির কারণ হোন:
সফল মানুষেরা অন্যের হাসির পাত্র হওয়ার চেয়ে নিজেরাই নিজেদের দিকে তাকিয়ে হাসেন। এভাবেই তাঁরা তাদের ভুলগুলো শুধরে নেন। সেজন্যে নিজের প্রতি উদার হোন এবং প্রাণ খুলে হাসুন।
প্রিয়.কম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button