পতাকা ক্যারিয়ার

১০০ টি বিষয় যা সফল ব্যক্তিরা করে থাকেন: অনুশীলন ১৮- ‘সাধ্যের মধ্যে বসবাস করুন’


বুশরা আমিন তুবা
ফিচার লেখক

‘সফল ব্যক্তিরা করে এমন ১০০টি বিষয়: সফল জীবনযাপনের ছোট্ট অনুশীলন’ বইটি হাতে অনুবাদক বুশরা আমিন তুবা। ছবি: নূর, প্রিয়.কম।

প্রিয় পাঠক, আপনাদের জন্য রয়েছে আমাদের এই নতুন আয়োজন। এখানে ‘দ্য সিল্ক রোড পার্টনারশিপ’ এর সহ-প্রতিষ্ঠাতা নাইজেল কাম্বারল্যান্ড লিখিত একটি বইয়ের সাথে আপনাদের পরিচয় করানো হবে। বইটির শিরোনাম, ‘হান্ড্রেড থিংস সাকসেসফুল পিপল ডু: লিটল এক্সারসাইজ ফর সাকসেসফুল লিভিং’ অর্থাৎ, ‘সফল ব্যক্তিরা করে এমন ১০০টি বিষয়: সফল জীবনযাপনের জন্য ছোট্ট অনুশীলন।’ সপ্তাহব্যাপী এই আয়োজনে প্রতিদিন এই বই থেকে একটি করে বিষয় আলোচনা করা হবে। আজকের আয়োজনে জেনে নিন সফল ব্যক্তিদের করা ১৮ নম্বর বিষয়টি সম্পর্কে। বইটি অনুবাদ করেছেন বুশরা আমিন তুবা।
অনুশীলন ১৮- ‘সাধ্যের মধ্যে বসবাস করুন’
ব্রিটিশ প্রাপ্তবয়স্কদের মধ্যে শতকরা ৩১ ভাগ মানুষ ভবিষ্যতের জন্য কিছু জমা করেন না এবং অন্তত শতকরা ৩২ ভাগ মানুষ ১০০০ ডলারের কম জমা করেন। অধিকাংশ ব্রিটিশ নাগরিকেরই প্রায় ৯০০০ ডলারের মতন দেনা রয়েছে। ভাবা যায়? এ পরিসংখ্যানগুলো ২০১২ সালের স্কটিশ উইডোস এবং ২০১৫ সালের পিডব্লিউসি থেকে পাওয়া গিয়েছে।
আপনি হয়তো টাকা জমানোর চেয়ে বেশি খরচই করে ফেলেন। প্রতীকী ছবি।

সফল হওয়ার জন্য কিংবা সফলতা অনুভব করার জন্য আপনার লাখপতি হবার প্রয়োজন নেই। আর্থিক সম্পদ সফলতার অনেকগুলোর মধ্যে একটি সূচক। তবে এটা ঠিক যে স্বপ্ন পূরণের জন্য এবং লক্ষ্য অর্জনের জন্য অর্থের প্রয়োজন হয় এবং এগুলোর জন্য আর্থিক পরিকল্পনা এবং লক্ষ্য নির্ধারণের দরকার আছে। আমি এমন কোনো সফল ব্যক্তিকে চিনি না যিনি তার অর্থ-সম্পদ এড়িয়ে সফল হয়েছেন।
আপনার চাহিদা এবং প্রয়োজন সময়ের সাথে সাথে বদলায়। আপনি হয়তো এখনো জানেন না যে কতটুকু অর্থ আপনি চান কিংবা জমাতে চান। আপনার উত্তর হয়তো আজ হবে ‘যতটুকু সম্ভব’, এটি একটি সন্তোষজনক উত্তর যদি আপনি খরচের তুলনায় অধিক জমাতে পারেন। আমাদের সত্য কিন্তু অন্য কথা বলে। আমরা জমানোর চেয়ে বেশি খরচই করে ফেলি। কতটুকু ধার-দেনা আছে আপনার?
মাঝে মাঝে ধার নেওয়া ভালো। উদাহরণস্বরুপ, আপনি যদি ব্যাংক থেকে টাকা ধার নিয়ে একটি গাড়ি কিংবা ফ্ল্যাট কেনেন তাহলে সেটি আপনার সম্পদ হিসেবে কাজে দিবে। লালবাতি তখনই জ্বলতে শুরু করে যখন আপনি টাকা ধার নিয়েও আর শোধ করতে না পারেন। সমস্যা আরো প্রকট আকারে দেখা দেয় যখন আপনি টাকা ধার নিয়ে ঘরের জন্য টুকিটাকি জিনিস কেনেন কিংবা ছুটিতে চলে যান।
আয়-ব্যয়ের সঠিক হিসাব রাখুন এবং আর্থিক পরিকল্পনা করুন। প্রতীকী ছবি।

আর্থিক লক্ষ্য ঠিক করুন
আপনি এখন আর্থিকভাবে কেমন আছেন তা ঠিক করা বেশ দুষ্কর। আপনার সঙ্গীর সাথে বসে কিছু বিষয় ঠিক করুন-
*আপনার আয়ের উৎস কী?
*প্রতিদিন আপনার কেমন পরিমাণ অর্থ খরচ হয়?
*প্রতি মাসে আপনি কী পরিমাণ টাকা জমান?
*আপনার কী কী সম্পদ এবং দেনা আছে?
এ তথ্যগুলো কাজে লাগিয়ে আপনার আর্থিক লক্ষ্য এবং স্বপ্নগুলো খাতায় লিপিবদ্ধ করুন। আপনি হয়তো নতুন একটা বাড়ি কিনতে চান, আগামী দশ বছরের মধ্যে অবসরে যেতে চান কিংবা বাচ্চাদের স্কুলের ফি দিতে চান। আজ আপনি কোথায় আছেন এবং আগামীতে কোথায় পৌঁছতে চান? আপনি কি আরো অধিক বেতনের কোনো চাকরি খুঁজছেন নাকি আপনার কিছু খরচ কমানো দরকার?
ভবিষ্যতের খরচের কথা ভাবতে হলে অন্য মানুষের চিন্তা বাদ দিন। নিজস্ব আর্থিক ব্যাপারগুলো ভাবতে হলে একটু নিজেকে নিয়েই চিন্তা করা প্রয়োজন। নিজস্ব আর্থিক লক্ষ্য ঠিক করুন।
সুত্র: প্রিয়.কম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button