
মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি: অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের ইছাইল গ্রামের মোহাম্মদ শামীমকে কমিউনিটি বেইজড ভার্মি-কম্পোস্টের একটি প্রদর্শনী প্রদান করা হয়। শুরুতে ভার্মি কম্পোস্ট সম্পর্কে উনার ধারনা না থাকলেও উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তায় মোহাম্মদ শামীম ভার্মি কম্পোস্ট উৎপাদন কৌশল শিখে নেন। অতীতে তিনি রাসায়নিক সারের ওপর নির্ভরশীল ছিলেন এতে করে উৎপাদন খরচ বেশি হত এবং জমির উর্বরতা ধীরে ধীরে কমে যাচ্ছিল। উপজেলা কৃষি অফিসের পরামর্শে কমিউনিটি বেইজড ভার্মি কম্পোস্ট উৎপাদন শুরু করেন। বর্তমানে মোহাম্মদ শামীম নিজের চাহিদা পূরণ করে অতিরিক্ত ভার্মি- কম্পোস্ট স্থানীয় কাছে বিক্রি করছেন।এতে করে তার বাড়তি আয় হচ্ছে এবং এলাকার অন্যান্য কৃষকরাও জৈব সার ব্যবহারে উৎসাহিত হচ্ছেন। খোঁজ নিয়ে জানা যায়, উনি প্রতি মাসে দুই টন ভার্মি কম্পোস্ট উৎপাদন করেন যার আনুমানিক বাজার মূল্য ৪০,০০০ টাকা। যার ফলে মোহাম্মদ শামীমের সামাজিক ও অর্থনৈতিক মর্যাদা বৃদ্ধি পেয়েছে।



