Uncategorized

হরিরামপুরে প্রার্থীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

জ.ই.আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ): আসন্ন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সকল চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেলে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ” কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে ৫ মিনিটের মধ্যে ফোর্স চলে যাবে। নির্বাচনের ব্যালট পেপার নির্বাচনের দিন সকালে প্রতিটি কেন্দ্রে যথা সময়ে চলে যাবে। ব্যালট পেপার আগে যাওয়ার কোনো সুযোগ নেই। অবাধ এবং সুষ্ঠ নির্বাচনের লক্ষে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিটি ইউনিয়নে র‍্যাব, বিজিবি, পুলিশ, আনসার মোতায়েন থাকবে।”
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গফফার এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খাঁন, পিপিএম (বার), উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপসী রাবেয়া, উপজেলা নির্বাচন কমিশনার মো.কামরুজ্জামান, হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম ও সকল ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button