Uncategorized

মানিকগঞ্জে ব্র্যাকের আয়োজনে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন পালিত

নিজস্ব প্রতিনিধি : ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আয়োজনে এবং ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির সহযোগিতায় জেলা সদরের নগর ভবন সড়কে (সদর ব্র্যাক অফিস সংলগ্ন) ৪ নভেম্বর বুধবার বেলা ১২ টায় সারা দেশব্যাপী নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আয়োজিত মানববন্ধনে সারা দেশব্যাপী নারী নির্যাতনের ঘটনায় দোষীদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তি বাস্তবায়নের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির এমটি রাইসা তাজনিম, প্রগতি কর্মসূচির এলাকা ব্যবস্থাপক শ্যামল কুমার, শাখা ব্যবস্থাপক নজরুল ইসলাম, শিক্ষা কর্মসূচির (প্লে-ল্যাব) মোঃ জব্বার হোসেন ও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির কর্মসূচি সংগঠক মাসুদ রানা প্রমুখ। কর্মসুচিতে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির গ্রামীণ দরিদ্র নারীদের সংগঠন পল্লী সমাজের কিশোরী ও ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীসহ ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির অর্ধশতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীগণ নারী-শিশু নির্যাতন, বাল্য বিয়ে ও ধর্ষণ প্রতিবাদে বিভিন্ন সচেতনতা মূলক পোষ্টার বহন করেন। বক্তরা এই সমস্ত সহিংসতার প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবাহ জানান পাশাপাশি দোষীদের আইনের আওতায় এনে
শাস্তির দাবী করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button