Uncategorized

সাপাহারে প্রধানমন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে অভিনন্দন জানিয়ের র‍্যালি

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ সরকারী ভাবে সাংবাদিকদের তালিকা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ কে অভিনন্দন জানিয়ে নওগাঁর সাপাহারে অানন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বেলা ১১ টায় সাপাহার প্রেসক্লাবের সামনে হতে বিএমএসএফ সাপাহার উপজেলা শাখার উদ্যোগে একটি অানন্দ র‍্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি একই স্থানে গিয়ে শেষ হয়।
এসময় সাপাহার প্রেসক্লাব সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম মানিক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সাপাহার শাখার সভাপতি ও প্রেসক্লাব সহ-সভাপতি সাংবাদিক হাফিজুল হক, বিএমএসএফ সহ-সভাপতি সাংবাদিক সাদেক উদ্দীন, বিএমএসএফ সাপাহার শাখার সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সোহেল চৌধুরী রানা, বিএমএসএফ সাপাহার শাখার সাংগঠনিক সম্পাদক এনামুন হক সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button