
মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি: হরিরামপুরে কুশিয়ারচর পদ্মারপাড় ভাঙন রোধে ৬০ মিটার অস্থায়ী পাক প্রতিরক্ষামূলক (নদী শাসনের) কাজের উদ্বোধন করা হয়েছে।
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা প্রশাসন ও জেলা পানি উন্নয়ন বোর্ডের সার্বিক সহযোগীতায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
মানিকগঞ্জ-২ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত’র শুভ উদ্বোধন এর মধ্যে দিয়ে অনুষ্ঠানটি প্রানবন্ত এবং স্বার্থক হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন,জেলা পরিষদের প্রশাসক এ্যাড. জামিলুর রশিদ খান,হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন,উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা,উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল হাই শিকদার পেয়ারা ও সদস্য সচিব আবু শাহাদাত মোঃ (মোল্লা শাহিন),উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিরব আহমেদ চুন্ন ও সদস্য সচিব মোঃ ইমরান প্রমূখ।
এছাড়াও স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেন, নদী ভাঙন রোধে পাক প্রতিরক্ষামূলক ৬০ মিটার (জিওব্যাগ ও জিও টিউব) কাজের উদ্বোধন করা হয়েছে।
আগামীতে ব্যাপক পরিসরে বাঁধ রক্ষার্থে কাজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং নদী ভাঙন রোধে স্থায়ী বেরি বাঁধ নির্মাণেরও পরিকল্পনা রয়েছে।
তিনি আরো বলেন,মাদক-সন্ত্রাস এবং চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। এ ব্যাপারে যদি দলীয়ভাবে কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হবে প্রত্যয় ব্যক্ত করেন।
সর্বোপরি অবহেলিত দূর্গম চরাঞ্চলের স্বাস্থ্য, শিক্ষা এবং রাস্তাঘাট নিয়েও পর্যায়ক্রমে কাজ করার প্রতিশ্রুতি দেন।



