sliderস্থানিয়

হরিরামপুরে জেলা বিএনপি পূর্ণাঙ্গ কমিটি প্রকাশে আনন্দ মিছিল

মানিকগঞ্জ প্রতিনিধি: ৬ জুন শুক্রবার বেলা চার ঘটিকায় উপজেলা বিএনপির কার্যালয় সামনে থেকে আনন্দ মিছিল বের হয়ে সাতিল চেয়ারম্যানের বাড়ির প্রাঙ্গণ থেকে র‍্যালি পুনরায় বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
অতপর আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন সিকদার, জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শফিক বিশ্বাস, হরিরামপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশিকুজ্জামান শিপু।
এছাড়াও উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নিরব শিকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক শাকিল মোল্লা। বিচারপতি সরকারি নুরুল ইসলাম ডিগ্রী মহাবিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
উপস্থিত বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘায়ু কামনা করেন, আগামীর রাষ্ট্রনায়ক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর দিকনির্দেশনায় আগামীর পথ চলতে হবে এবং জেলা বিএনপির আহবায়ক জেলা বিএনপির আহ্বায়ক মা ও মাটি এবং গণমানুষের আস্থাভাজন সংগ্রামী দুঃসময়ের দলের তাগি নেত্রী আফরোজা খানম রিতা সাথে উপজেলা বিএনপি ছিল আছে থাকবে। যে কোন মোকাবেলায় যে কোন অপশক্তি উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন শক্ত হাতে দমন করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button