slider

নাটোরে স্কুলে শিশু শিক্ষার্থীকে নির্যাতনের প্রতিবাদ করায় পিতাকে মারপিটের অভিযোগ

নাটোর প্রতিনিধি : নাটোরে এক শিশু শিক্ষার্থীকে ক্লাশে বেত দিয়ে মারপিট ও নির্যাতনের ঘটনার প্রতিবাদ করায় তার পিতাকে মারপিট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে উভয় পক্ষ থেকে নাটোর থানায় পালটা পালটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। এলাকাবাসী ও মামলা সূত্রে জানা গেছে, নাটোর সদরের পীরগঞ্জ বাজারের ব্লুমিং বার্ড কিন্ডার গার্ডেন এর শিক্ষক রবিউল ইসলাম (৪০) রোববার সকালে ক্লাশে এসে শিশু শিক্ষার্থী জারিন তাসনিম (৫) এর কান ধরে স্বজরে আঘাত করে এবং বেত দিয়ে মারপিট করে। এতে শিশুটির শরীরের বিভিন্ন স্থানে কালো দাগ হয়ে যায়। ছুটির সময় সব শিশু চলে গেলেও জারিন তাসনিম ভয়ে এক সাইডে বসে কাঁদতে থাকে। পরে তার মা রুমা খাতুনের মাধ্যমে বিষয়টি জেনে বাবা আব্দুল মান্নান অন্য লোকজনসহ প্রতিকারের জন্য প্রতিষ্ঠানের পরিচালক তৌহিদুল ইসলামের কাছে আসেন।এসময় বির্তকের এক পর্যায়ে সকলের সামনে শিশুটির পিতা আব্দুল মান্নান শাহকেও মারপিট করে তৌহিদুল ইসলাম। ঘটনার পরের দিন সোমবার তিনি শিশুটির পিতা আব্দুল মান্নানের বিরুদ্ধে নাটোর থানায় একটি মামলাও দায়ের করেন। একই বিষয়ে প্রতিকার চেয়ে পরে জারিন তাসনিমের চাচা মনিরুল ইসলাম বাদী হয়ে বিদ্যালয়ের পরিচালক তৌহিদুল ইসলাম ও শ্রেণী শিক্ষক রবিউল ইসলামের বিরুদ্ধে নাটোর থানায় আরেকটি মামলা দায়ের করেন। মঙ্গলবার দুপুরে এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানের পরিচালক তৌহিদুল ইসলাম বলেন, ঘটনার সময় তিনি স্কুলে ছিলেন না। জারিন তাসনিমের চাচা আব্দুল হান্নান তাকে মোবাইলে অশ্লীল ভাষায় গালাগালি করে মারপিটের হুমকি দেন। ছাত্রীকে অভিযোগ পেয়ে তিনি স্কুলে গেলে তার বাবা এসে গালাগালি শুরু করলে তিনি রাগের মাথায় তাকে ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দেন মাত্র। নাটোর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিম আহমেদ জানান, বিষয়টি তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button