slider

হবিগঞ্জে হানাদার মুক্ত দিবস উদযাপিত 

ত্রিপুরারী দেবনাথ তিপু,হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলায় পালিত হলো ঐতিহাসিক ৬ ডিসেম্বর হবিগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে হবিগঞ্জ জেলা পাকসেনা মুক্ত হয়। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে মঙ্গলবার ৬ ডিসেম্বর একটি র‌্যালি আজ শহর প্রদক্ষিণ করে। পরবর্তীতে র‌্যালিটি মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ভবনের সামনে সমাপ্ত হয়। সেখানে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরবর্তীতে আয়োজিত এক আলোচনা সভায় সকলে অংশগ্রহণ করেন। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ -৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট মো: আবু জাহির, হবিগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব ইশরাত জাহান, জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো: নূরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মিন্টু চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র জনাব আতাউর রহমান সেলিম, জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দসহ অন্যান্য সুধীজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button