slider

হবিগঞ্জে বিজিবি কর্তৃক দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

ত্রিপুরারী দেবনাথ তিপু, হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক চিমটিবিল বিওপির দায়িত্ব পূর্ণ এলাকায় স্থানীয় বেসামরিক দুস্থ ও দরিদ্র রোজাদারদের মাঝে ইফতার ও রাতের খাবার বিতরণ করা হয়েছে।

রবিবার ১৬ এপ্রিল বিকাল ৪ টায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর ব্যবস্থাপনায় হবিগঞ্জ জেলার অধীনস্থ চুনারুঘাট উপজেলার চিমটিবিল বিওপির দায়িত্ব পূর্ণ এলাকায় চিমটিবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২০০ জন বর্ডার সীমান্ত এলাকায় স্থানীয় বেসামরিক দুস্থ ও দরিদ্র রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী ও রাতের খাবার বিতরণ করেন লে: কর্নেল ইমদাদুল বারী খাঁন, পিএসসি,সিগন্যালস, অধিনায়ক হবিগঞ্জ ব্যাটালিয়ন(৫৫ বিজিবি)।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক মোঃ ইয়ার হোসেন সহ অন্যান্য অফিসার বৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি গণ্য ব্যাক্তিবর্গ ও মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক মোঃ জালাল উদ্দীন লস্কর, ত্রিপুরারী দেবনাথ তিপু সহ বিভিন্ন সাংবাদিক বৃন্দ।

লেঃ কর্নেল ইমদাদুল বারী খাঁন অধিনায়ক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় সম্মানিত মহাপরিচালক এর পক্ষ থেকে, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কর্তৃক দেশের প্রতন্ত অঞ্চল বর্ডার সীমান্ত এলাকায় স্থানীয় রোজাদারদের মাঝে সারা মাস ব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button