Uncategorized

সৈয়দপুরে পলিথিন মজুদের অপরাধে তিন ব্যবসায়ীকে ছয় লাখ টাকা জরিমানা

রংপুর প্রতিনিধি : রংপুরে পলিথিন মজুদ ও সংরক্ষন করার অপরাধে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত তিন ব্যবসায়ীকে ছয় লাখ টাকা জরিমানা অনাদায়ে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে।
রোববার দুপুরে র‌্যাব-১৩ এর কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জনা গেছে। এতে বলা হয়, শনিবার সন্ধ্যায় নীলফামারীর সহকারী কমিশনার(ভূমি) রমিজ আলম ও পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের ইনভেষ্টিগেটর কর্মকর্তা কাজী সাইফুদ্দিনের সহযোগীতায় র‌্যাব-১৩ রংপুরের একটি ভ্রাম্যমাণ আদালত নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার ইসলামবাগ এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে পলিথিন মজুদ ও সংরক্ষণ করার অপরাধে ব্যবসায়ী নাসির উদ্দিন, আবু বক্কর সিদ্দিক ও শেখ আজহার উল্যাহর কাছ থেকে ছয় লাখ টাকা জরিমানা অনাদায়ে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
অভিযানে ২৬ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করে পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। র্্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button