বিনোদন

সেক্স করতে চাইলে নিজেকে আটকে রাখবেন না: কঙ্গনা

সেক্সলাইফ নিয়ে সাহসী মন্তব্য করে আবারও খবরের শিরোনামে উঠে আসলেন বলিউডের ‌‘ক্যুইন’ খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তার করা মন্তব্যে নিয়ে সমালোচনার ঝড় বইছে বলিউড পাড়ায়।
সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, বাবা-মা যখন প্রথম জানতে পারলেন আমার একটি সেক্সলাইফ রয়েছে, তখন তারা অত্যন্ত চমকে গিয়েছিলেন। কিন্তু আমি মনে করি বাবা-মায়েদের ছেলেমেয়েদের সুরক্ষিত সেক্স করার জন্য উৎসাহিত করা উচিত।
তার ভাষ্য, প্রত্যেকের জীবনে সেক্স খুবই গুরুত্বপূর্ণ। যদি মনে হয় আপনি সেক্সে আগ্রহী, তাহলে নিজেকে আটকে রাখবেন না। একটা সময় ছিল, যখন বলা হতো বিয়ে করার পরেই জীবনসঙ্গীর সঙ্গে যৌনসম্পর্ক স্থাপন করা উচিত। মনে করা হতো বিয়ের পরই বুঝি সেই মানুষটার প্রতি সমস্ত টান জেগে উঠবে। কিন্তু সময় বদলেছে।
সেক্স নিয়ে সামাজিক যে ধ্যান-ধারণা রয়েছে তা ভাঙা দরকার বলেও মনে করেন অভিনেত্রী কঙ্গনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button