বিনোদন

যৌন হেনস্তার অভিযোগ, চারদিন ঘুমাতে পারেননি সুশান্ত

সুশান্ত সিং রাজপুতের বিরুদ্ধে ‘দিল বেচারা’ ছবির শুটিংয়ের সময় যৌন হেনস্তার অভিযোগ উঠেছিল। যদিও তার বিরুদ্ধে এমন অভিযোগ যে মিথ্যা তা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে।
এমনকি সঞ্জনা সংঙ্ঘী অর্থাৎ যে সহ-অভিনেত্রীর সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল তিনিও স্পষ্ট জানান, কোনও রকম আশালীন ব্যবহারই সুশান্ত তার সঙ্গে করেননি।
সম্প্রতি, যে সময় সুশান্তের বিরুদ্ধে #মিটু’র অভিযোগ উঠেছিল, সে সময়কাল নিয়ে মুখ খুলেছেন পরিচালক কুশল জাভেরি।
কুশল জাভেরি সোশ্যাল মিডিয়া লিখেছেন, আমি ২০১৮’র জুলাই থেকে ২০১৯’র ফেব্রুয়ারি পর্যন্ত সুশান্তের সঙ্গে ছিলাম। ২০১৮’র #মিটু মুভমেন্টের সময় সব থেকে দুর্বল হয়ে পড়তে দেখেছি সুশান্তকে। সে সময় কিছু সংবাদমাধ্যম, কোনও প্রমাণ ছাড়াই সুশান্তের বিরুদ্ধে যৌন হেনস্তা অভিযোগ এনেছিল। আমরা তখন সঞ্জনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি, তবে ও আমেরিকাতে থাকায় যোগাযোগ করা যাচ্ছিল না।
তিনি আরও লিখেন, সুশান্ত জানতো যে কারা তার বদনাম করছে, তবে কোনও প্রমাণ না থাকায় ফোন করতে পারছিল না। আমার মনে আছে সুশান্ত সে সময় ৪ দিন ঘুমাননি, ও সঞ্জনার ফেরার অপেক্ষায় ছিল। অবশেষে ৫ দিনের দিন তার বিরুদ্ধে অভিযোগ ভুল প্রমাণিত হল। এটা তার কাছে যুদ্ধ জয়ের মতো বিষয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button