সুন্দরগঞ্জে সর্বনাশা তিস্তার করাল গ্রাস থেকে সতর ঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি রক্ষার দাবী

গাইবান্ধা প্রতিনিধি : বিগত লর্ড কার্জনের শাসনামলে ১৯০৪ সালে প্রতিষ্ঠিত সতর ঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি তিস্তার করাল গ্রাস থেকে রক্ষায় দ্রুত পদক্ষেপ কামনা করছেন উপজেলার শিক্ষা অনুরাগি সচেতন মহলসহ স্থানীয়রা। আজ মঙ্গলবার বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায় ও স্থানীয় সূত্রে জানা যায়,তিস্তা নদীর তিব্র ভাঙ্গনে ১৯০৪ সালে প্রতিষ্ঠিত ‘ঐতিহ্যবাহী ‘ সতর ঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বিলীনের পথে। গত কয়েক দিন হতে সর্বনাশা তিস্তা নদীর তিব্র ভাঙ্গনে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ী মৌজার ঠাকুর ডাঙ্গী গ্রামে ( হরিপুর খেয়া ঘাট নামে পরিচিত) অবস্থিত বৃটিশ আমলে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী সতর ঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯০৪ সালে লর্ড কার্জনের শাসনামলে প্রতিষ্ঠিত হয় যা বর্তমানে নদীর তিব্র ভাঙ্গনে ধংসের মুখে এমতাবস্থায় বিদ্যালয়টি রক্ষায় সংশ্লিষ্ট দপ্তর সহ সকলকে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে স্থানীয়রা । তারা স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার কাজী নুতফুল হাসান, জেলা শিক্ষা অফিসার হোসেন আলী ,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ কে বিদ্যালয়টি রক্ষায় দ্রুত নদী ভাঙ্গন রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য বিদ্যালয়টির ম্যানেজিং কমিটি, শিক্ষক, শিক্ষার্থী সহ এলাকাবাসী বিনীত অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য,তিস্তা নদীর তিব্র ভাঙ্গনের ফলে ১৯০৪ সালে প্রতিষ্ঠিত ‘ঐতিহ্যবাহী ‘ সতর ঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ব্যাপক ভাবে হুমকি মুখে পড়েছে ৩০ হতে ৪০ মিটার দূরে নদীর ভাঙ্গন চলমান রয়েছে বিদ্যালয়টি রক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহন করা না হলে বিদ্যালয়টি যে কোন মহুর্তে বিলীন হওয়ার সম্ভবণা রয়েছে ।




