উপমহাদেশশিরোনাম

সুনন্দা মৃত্যু : পাকিস্তানি সাংবাদিককে জেরা দিল্লি পুলিশের

কংগ্রেস এমপি ও সাবেক মন্ত্রী শশী ঠারুরের স্ত্রী ‌সুনন্দা পুস্কর হত্যা মামলায় পাকিস্তানি কলামিস্ট, সাংবাদিক মেহের তারারকে জিজ্ঞাসাবাদ করেছে দিল্লি পুলিশ। এ সময়ে তিনি শশী ঠারুরের সাথে তার অন্তরঙ্গ সম্পর্কের কথা অস্বীকার করেছেন।
২০১৪ সালের ১৭ জানুয়ারি দিল্লির পাঁচতারা হোটেলের ঘরে ৫১ বছরের সুনন্দার দেহ মেলে। তার সাংবাদিক–বন্ধু নলিনী সিং দাবি করেন, মৃত্যুর আগে সুনন্দার আশঙ্কা ছিল যে তারারের সঙ্গে বিয়ে করবেন থারুর। থারুরের পরিবারও বিষয়টিতে মদত দিচ্ছিল। তারারের পাঠানো মেসেজ নাকি থারুর ডিলিট করে দিয়েছিলেন। সেগুলো নলিনীকে উদ্ধার করার জন্য বারবার অনুরোধ করেছিলেন সুনন্দা। এই নিয়ে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী থারুরকে ইতিমধ্যে তিনবার জেরা করেছে ভারতীয় গোয়েন্দারা। থারুর যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, তাদের বিবাহিত জীবন সুখী ছিল।
টাইমস অব ইন্ডিয়ার মতে, দিল্লিতে একটি ৫ তারকা হোটেলে কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় মেহের তারারকে। এর আগে গত ডিসেম্বরে মামলায় সহযোগিতা করতে তাকে ভারতে আসার জন্য লিখিতভাবে আহ্বান জানায় পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button