গাইবান্ধা জেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলা আইন শৃংখলা কমিটি ও আইন শৃংখলা বিষয়ক অন্যান্য মাসিক সভা রোববার জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুল মতিন। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. সাদেকুর রহমান গত সভার কার্যবিবরণী উপস্থাপন করেন। অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়াটার্স মো. আবু খায়ের, এনএসআই’র ডেপুটি ডাইরেক্টর, নেসকো’র-১ ও নেসকো-২ ও গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাহী প্রকৌশলী, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি মুক্তিযোদ্ধা মাকসুদার রহমান শাহান, গাইবান্ধা র্যাব ক্যাম্প ইনচার্জ, জেলা ভোক্তা অধিকারের সহকারি পরিচালক, জেলা মাদক নিয়ন্ত্রন কর্মকর্তা, জেলা ওষুধ তত্ত্বাবধায়ক প্রমুখ। জেলা আইন শৃংখলা কমিটির সভায় জেলার আইন শৃংখলা পরিস্থিতি উন্নয়ন এবং নারী-নির্যাতন ধর্ষণ প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ, এছাড়াও করোনা পরিসি’তি মোকাবেলা, ফোরলেন প্রকল্প বাসত্মবায়নের পরিপ্রেড়্গিতে ড়্গতিগ্রসত্ম রাসত্মা সংস্কার, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য নিয়ন্ত্রন, ওষুধের মূল্য নিয়ন্ত্রন, মাদক দ্রব্যের অপব্যবহার প্রতিরোধ এবং আইন শৃংখলা পরিসি’তিসহ জেলার সার্বিক উন্নয়নে গুরম্নত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধানত্ম গৃহীত হয়। সভাগুলোতে সংশিস্ন্ল্লষ্ট কমিটির সদস্য, উপজেলার নির্বাহী কর্মকর্তা, র্যাব, বিজিবি, মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ফায়ার বিগ্রেড কর্মকর্তা, জেল সুপারসহ জেলার সকল বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও আইন শৃংখলা কমিটির সভা শেষে চোরাচালান প্রতিরোধ সমন্বয় কমিটি, জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি, মানব পাচার প্রতিরোধ কমিটির সভা ও আদালত সহায়তা জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।




