সিনেমা জগৎ থেকে ফুটপাথে

ইমরান হাসমির সাথে অভিনয় করেছেন। শ্যুটিং শেয হলেও এখনও মুক্তি পায়নি ছবিটি। এ ছাড়াও আরও একটি ছবিতে একটি অভিনয় করা হয়ে গেছে। মডেলিং থেকেই পা রেখেছিলেন বলিউডে।
কিন্তু এখন আলিসা খানের ঠিকানা, দিল্লির ফুটপাথ। ফুটপাথে রাত কাটিয়ে পরে মুম্বইয়ে বহু স্টার প্রতিষ্ঠিত হয়েছেন। এমন কাহিনির কোনও কমতি নেই। কিন্তু সিনেমা করার পর ফুটপাথে জীবন কাটানোর ঘটনা খুবই বিরল। তাও যদি তিনি আলিসা খান হন। মহম্মদ নবাব গাজিউদ্দিন খান-এর (গাজিয়াবাদ ইনি প্রতিষ্ঠা করেন) বংশে জন্ম তার।
পড়াশোনা শেষ করে মুম্বইয়ে পাড়ি দিয়েছিলেন রুপোলি পর্দায় মুখ দেখাবেন বলে। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন নিজের লক্ষ্যের দিকে। মাঝে বাধ সাধল নিয়তি। এর মধ্যেই ‘মাই হাসবেন্ডস ওয়াইফ’ নামে একটি ছবিতে করে ফেলেছেন তিনি। বেশ কয়েকটি জনপ্রিয় মিউজিক ভিডিয়োতে মুখ দেখিয়েছেন তিনি। পরে ইমরান হাসমির বিপরীতে ‘আইনা’ ছবিতে কাজের সুযোগ আসে। ছবির কাজ শেষ করেন আলিসা। আগামী অগস্টে সেই ছবি মুক্তি পাবে। এর মধ্যেই বিতর্ক। তার কিছু অন্তরঙ্গ মুহূর্ত ইন্টারনেটে ছড়িয়ে দেন প্রাক্তন বয়ফেন্ড। ভিডিওটি প্রকাশ্যে আসতেই আলিসা মুম্বাই পুলিশে অভিযোগ করেন।
এই খবর তার পরিবার জানার পরই শুরু হয় সমস্যা। আলিসার মা এবং ভাই তার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেন। হারিয়ে যায় মাথার ওপর ছাদ। মুম্বাইয়ে কাজ না থাকলে তিনি দিল্লিতে নিজের বাড়িতে এসে থাকতেন। কিন্তু এ ঘটনার পর বাড়িতে ঠাঁই হয়নি তার। এখন দিল্লির মন্দিরে, কখনও ফুটপাথে বা বন্ধু বাড়িতে রাত কাটাচ্ছেন আলিসা। এর আগে ২০০৭ সালে এক সময়কার বিখ্যাত মডেল গীতাঞ্জলি নাগপাল দিল্লির ফুটপাথে রাত কাটিয়েছেন। মডেলিং জগত্ থেকে সোজা ফুটপাথে।
মনে করা হয়, মধুর ভাণ্ডারকরের জাতীয় পুরস্কার প্রাপ্ত ‘ফ্যাশন’ ছবিতে কঙ্গনা রানাওয়াত-এর চরিত্রটি গীতাঞ্জলি-র জীবনের আদলেই তৈরি হয়েছে।





