
সিরাজুল ইসলাম, সিংগাইর : মানিকগঞ্জের সিংগাইরে বিএনপি’র ৩ গ্রুপ পৃথকভাবে নানা আয়োজনের মধ্যে দিয়ে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা কমিটির সদস্য ইঞ্জি.মো.মঈনুল ইসলাম খান শান্ত’র নেতৃত্বে সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে সিংগাইর বাসস্ট্যান্ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপি নেতা রিয়াজুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ইঞ্জি. মঈনুল ইসলাম খান শান্ত, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মো.আলালউদ্দিন, মো.আমজাদ হোসেন ও উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো.শফিউদ্দিন প্রমুখ। এ সময় ১১ ইউনিয়ন ও ১পৌরসভার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে, উপজেলা বিএনপি’র সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো.আবিদুর রহমান খান রোমানের নেতৃত্বে পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মো.বাবুল হোসেনের পরিচালনায় এক বর্নাঢ্য র্যালি পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে শেষ হয়। এতে বিভিন্ন ইউনিয়নের রোমান পন্থী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে,উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠুর নেতৃত্বে উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মো.সাইদুর রহমান সাগরের পরিচালনায় পৌর এলাকার আঙ্গারিয়া মহল্লার দেওয়ান প্লাজা থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে পৌর এলাকায় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে সিংগাইর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন,পৌর বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট খোরশেদ আলম ভূঁইয়া জয়, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মো.আওলাদ হোসেন,দপ্তর সম্পাদক আব্দুল আউয়াল শরিফ খোকন, পৌর বিএনপির দপ্তর সম্পাদক মো.আতাউর রহমান আতা, কৃষকদলের সাধারণ সম্পাদক মো.জহিরুল ইসলাম জহির, উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মো.ইলিয়াস হোসেন, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক মো.জাহাবুল প্রমুখ।



