Uncategorized
সিংগাইরে ইটভর্তি ট্রাক খাদে পড়ে আহত-৩

নিজস্ব প্রতিনিধি সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইরে ইটভর্তি ট্রাক খাদে পড়ে ভেঙ্গে চুরমার হয়ে গেছে। এতে ওই ট্রাকের চালকসহ ৩ জন আহত হয়েছেন। রবিবার (৩ জানুয়ারি ) সকাল পৌনে ১০টার দিকে সিংগাইর-হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মেদুলিয়া ডাবলব্রীজ এলাকার আল-কুরআন ওয়াসুনন্নাহ একাডেমীর (মাদরাসা) কাছে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিংগাইর উপজেলার খোলাপাড়াস্থ আরবিএম ইটভাটা থেকে ইটভর্তি ঢাকাগামী ট্রাক (ঢাকা মেট্রো-ঢ-০২-১২৭৮) সড়কটির ডাবলব্রীজের পশ্চিম পাশে পৌঁছানো মাত্র চাকা ফেটে দক্ষিণ পাশের খাদে পড়ে যায়। এতে চালক আলামিন, হেলপার-ই¯্রাফিল ও আলাউদ্দিন আহত হন। এলাকাবাসি আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন।




