Uncategorized

নাগরপুরে আরো একজনের করোনা শনাক্ত, ৩০ বাড়ি লকডাউন

সংবাদদাতা, নাগরপুর (টাঙ্গাইল) : নাগরপুর উপজেলায় নতুন করে আরো একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল উপজেলার ১৩ জনের নমুনা পরীক্ষার করে এক যুবকের শরীরে করোনা শনাক্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। করোনা আক্রান্ত যুবক সদর ইউনিয়নের পানান গ্রামের বাসিন্দা।
প্রশাসনের পক্ষ থেকে ঐ যুবকের বাড়িসহ আশপাশের ৩০টি বাড়ি লকডাউন করা হয়েছে। এ নিয়ে উপজেলায় দুইজনের শরীরে করোনা শনাক্ত হলো।
জানা যায়, ওই করোনা আক্রান্ত যুবক ঢাকায় থেকে প্রায় এক সপ্তাহ আগে গ্রামের নিজ বাড়িতে আসেন। এরই মাঝে প্রথম রোগী করোনা শনাক্ত হওয়ায় তার সহযোগী হিসেবে ওই যুবকেরও নমুনা সংগ্রহ করে কোভিড-১৯ পরীক্ষার জন্য পাঠানো হয়। তারা দুজনই ঢাকার বাবু বাজারের বাদামতলীতে ফলের দোকানে কাজ করতেন।
এ নিয়ে উপজেলায় এখন করোনা আতঙ্ক বিরাজ করছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, প্রথম করোনা আক্রান্ত রোগীর শরীরে জীবাণু শনাক্ত হওয়ার পর তার সংস্পর্শে আসা ১৩ জনের নমুনা সংগ্রহ করে কোভিড-১৯ পরীক্ষার জন্য পাঠানো হয়। এরমধ্যে ওই যুবকের রেজাল্ট পজেটিভ আসায় তার বাড়িসহ আশপাশের ৩০টি বাড়ি লকডাউন করা হয়েছে। করোনা আক্রান্ত যুবককে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল সদর হাসপাতালের আইসোলেশনে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হচ্ছে। যদি আইসোলেশন ইউনিটটি একটিভ না হয় তাহলে তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আইসোলেশনে পাঠানো হবে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button