sliderস্থানিয়

সালথায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জাতীয় টিকাদান ক্যাম্পেইন ২০২৬ প্রশিক্ষণ/কো-অডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিনুল ইসলামের সভাপতিত্বে এ এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার। 

এসময় অন্যদের মধ্যে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, সালথা থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক, সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদ, সিনিয়র সাংবাদিক আবু নাছের হুসাইন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিনুল ইসলাম বলেন, আগামীকাল ২০শে এপ্রিল থেকে হাম-রুবেলা প্রতিরোধে জাতীয় টিকাদান ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। আগামী ১০ই মে পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। ৬মাস বয়স থেকে ৫বছর (৫৯ মাস) বয়সী সকল শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে। উপজেলার বিভিন্ন কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকে টিকা দেওয়া হবে। এবার এই উপজেলায় মোট ২৩ হাজার ১শত ২০জন শিশুকে এই টিকা প্রদান করা হবে। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button