
শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জে এসএসসি পরিক্ষায় উত্তীর্ণ হতে না পারায় মোসাঃ তরিকা খাতুন নামে এক ছাত্রী আত্মহত্যা করেছে। মোসাঃ তরিকা খাতুন উপজেলায়, শাহবাজপুর ইউনিয়নের চাকপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ও চকপাড়া গ্রামের মোঃ তরিকুল ইসলামের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ১০ আগষ্ট সকালে এসএসসি পরীক্ষার ফল প্রকাশে মোসা: তরিকা খাতুন উত্তীর্ণ হতে না পারাশ মানসিকভাবে ভেঙে পড়ে এবং গোপনে বিষাক্ত পদার্থ সেবন করায় অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয় এবং দ্রুত চিকিৎসার জন্য হাসপাতাল নিয়ে যাবার পথে সে মারা যায়।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।




