
মোঃ নাজমুল চৌধুরী, হরিরামপুর প্রতিনিধি: মানিকগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
১ আগস্ট শনিবার বেলা ১১টায় জেলার গিলন্ড মুন্নু সিটিতে মরহুমের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান-হরিরামপুর উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন,বিমান ও পর্যটনমন্ত্রী এবং জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও হরিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশাররফ হোসেন শিকদার, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুল কুদ্দুস, সাবেক সহ সভাপতি হাজী ওবায়দুর রহমান বাবুল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বুলবুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি দেলোয়ার হোসেন খান দুলালসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের কর্মীরা।
উল্লেখ্য,মৃত্য বার্ষিকী উপলক্ষে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা, ফিজিওথেরাপি, মেডিকেল টেস্ট ও ভর্তি রোগীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়। মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, মুন্নু ফ্যাব্রিক্স ও হুরুন নাহার জামে মসজিদে আয়োজিত হয় কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল।
এদিনের স্মৃতিচারণ করতে গিয়ে সাবেক উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা বলেন, হারনার রশীদ খান মুন্নু ছিলেন একজন সততার প্রতীক ও আপসহীন নেতা। তার জীবনদর্শন আমাদের চলার পথের প্রেরণা। তিনি কখনো অন্যায়কে প্রশ্রয় দেননি এবং ক্ষমতার অপব্যবহার করেননি।
সর্বোপরি উপস্থিত নেতাকর্মীরা কবর জিয়ারত ও মোনাজাতের মধ্যে দিয়ে মরহুমের আত্নার মাগফেরাত কামনা করেন।




