Uncategorized

সাটুরিয়া সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মামুন উর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।
গত বৃহস্পতিবার সাটুরিয়া স্বাস্থ্য বিভাগ ১৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার ল্যাবে পাঠায়। ওই নমুনা রিপোর্টে রোববার দুপুরে ইউএনওসহ ৪ জনের করোনা পজিটিভ বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।
সাটুরিয়া ইউএনও আশরাফুল আলম গত বছর সাটুরিয়া উপজেলায় যোগদানের পর থেকেই করোনা সম্মুখযোদ্ধা হিসাবে পরিচিত। সাটুরিয়া করোনা রোগীদের খোঁজখবর ও তাদের পরিবারকে সহায়তাসহ বিভিন্ন সেবামূলক কাজ করে প্রশংসিত হন তিনি। আক্রান্ত হওয়া রোগীদের মনোবল ঠিক রাখতে সব সময় উজ্জীবিত করার চেষ্টা করে যাচ্ছিলেন। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button