Uncategorized

ইয়াসির শাহের সামনে রেকর্ডের হাতছানি

সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে শুক্রবার পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে ইংল্যান্ড। প্রথম টেস্টে লর্ডসে ৭৫ রানে হেরে গিয়েছিলেন অ্যালিস্টার কুকরা। ফলে ইংল্যান্ড বেশ চাপে রয়েছে।
ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে সমতা ফেরানোটাই এখন সব থেকে বড় চ্যালেঞ্জ কুক বাহিনীর কাছে।
ওল্ড ট্র্যাফোর্ডের উইকেটে বল ঘুরবে বলেই মনে করা হচ্ছে। তাই মঈন আলির পাশাপাশি লেগ স্পিনার আদিল রশিদকেও খেলাতে পারে ইংল্যান্ড। প্রথম ম্যাচে মঈন আলি সেভাবে নজর কাড়তে পারেননি। তাই প্রয়োজন হলে আলিকে বসিয়ে আদিলকে খেলানো হতে পারে। দ্বিতীয় টেস্টের আগে স্পিন পরামর্শদাতা হিসাবে সাকিলাইন মুস্তাকের সাহায্য নিচ্ছে ইংল্যান্ড। তা থেকে কুক বাহিনী কতটা সুবিধা পায় সেটাই দেখার। চোট সারিয়ে দলে ফিরেছেন তারকা পেসার জেমস অ্যান্ডারসন। স্টুয়ার্ট ব্রড, ক্রিস ওকসের সঙ্গে অ্যান্ডারসনেরও খেলার কথা। তবে ইংল্যান্ডের ব্যাটিং ব্যর্থতা ঢাকার দায়িত্ব নিতে হবে কুক ও জো রুটকে।
এদিকে, প্রথম টেস্ট জিতে মনোবল অনেকটাই বাড়িয়ে নিয়েছে পাকিস্তান। সিরিজে ব্যবধান আরও বাড়ানোর লক্ষ্যে তারা দ্বিতীয় টেস্টে নামবে। স্পিনার ইয়াসির শাহর দিকে সকলেরই নজর থাকবে। তিনি একাই ইংল্যান্ডকে শেষ করে দিয়েছিলেন। তবে পেসার মোহাম্মদ আমির প্রথম ম্যাচে সেভাবে নজর কাড়তে পারেননি। দ্বিতীয় ম্যাচে তাঁর থেকে প্রত্যাশা খুবই কম।
অধিনায়ক মিসবাহ-উল-হক, ইউনিস খানদের অভিজ্ঞতা পাকিস্তানের বড় পুঁজি। ১৩টি টেস্টে ৮৬টি উইকেট নিয়েছেন ইয়াসির। বাকি দু’টি টেস্টে আরো ১৪টি উইকেট নিতে পারলে তিনিই হবেন টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ১০০টি উইকেটের মালিক। জর্জ লোম্যান ১৬টি টেস্টে ১০০টি উইকেট নিয়েছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button