sliderস্থানিয়

সাটুরিয়ায় ভুয়া ডাক্তার বাবাকে জরিমানা, ছেলেকে জেল

।রাসেল আহমেদ,সাটুরিয়া প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম বাজারের ফার্মাসিস্ট হয়ে নিজের নামের আগে ডাক্তার উপাধি ও রোগীদের প্রেসক্রিপশন দেওয়া এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অভিযোগে মোঃ লুৎফর রহমান নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও তার ছেলে মোঃ গোলাপ হোসেন কে ১৪ দিনের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২জুলাই) বিকাল ৫ টার দিকে সাটুরিয়া উপজেলার দরগ্রাম বাজারের এ রহমান ফার্মেসীতে অভিযান পরিচালনা করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাটুরিয়া তানভীর আহমেদ মোঃ গোলাপ হোসেন (৪৫), পিতা লুৎফর রহমান কে মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯ (২) ধারা মোতাবেক ১৪ দিনের কারাদন্ড ও লুৎফর রহমান (৭০) পিতা মৃত আব্দুর রহমান কে ঔষধ কসমেটিকস আইন ২০২৩ এর ৪০(খ ও গ) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ ৫০.০০০ হাজার টাকা অথদন্ড প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন সুলতানা রিফাত ফেরদৌস, সহকারী পরিচালক,ঔষধ প্রশাসন মানিকগঞ্জ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মনিরুজ্জামান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button