sliderস্থানিয়

সালথায় দুই পক্ষের বিরোধে কৃষকের মৃত্যু 

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ডিম খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের ঘটনায় লুৎফার মোল্যা (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের মোন্তারমোড় বাজারে এ ঘটনা ঘটে। নিহত লুৎফার মোল্যা উপজেলার চান্দাখোলা গ্রামের মৃত পান্নু মোল্যার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার পর মোন্তারমোড় বাজারে ডিম খাওয়াকে কেন্দ্র করে লুৎফার মোল্যার ছেলে লিয়াকত মোল্যা (১৭) এবং একই এলাকার আলামিন ও শামের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ছেলের পক্ষ নিয়ে কথা বলতে এগিয়ে যান লুৎফার মোল্যা। পরে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, ডিম খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় লুৎফার মোল্যা ছেলের পক্ষ নিয়ে কথা বলতে এগিয়ে যান। একপর্যায়ে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। এ ঘটনায় দুই পক্ষের কারও অভিযোগ না থাকায় কোনো মামলা হয়নি বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button