জাতীয়শিরোনাম

সরকার একজনকেও ভ্যাকসিন বঞ্চিত করবে না: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভ্যাকসিন দেশে এসে পৌঁছেছে, এখন আর কোনো প্রকার গুজবে কান দেবেন না। যাদের প্রয়োজন তারা আগে ভ্যাকসিন পাবেন। সরকার একজনকেও বঞ্চিত করবে না। আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

একটি মহল সব কিছুতেই গুজব তৈরি করার চেষ্টা করে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী তাদের ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানান। বলেন, ভ্যাকসিন নিয়ে তারা যেন কোনো রাজনীতি করতে না পারে। যাদের প্রয়োজন তাদের একজনকেও ভ্যাকসিন বঞ্চিত করা হবে না। এজন্য আমরা একটি অ্যাপ তৈরি করছি, একটি শক্ত কমিটিও হচ্ছে।

উপহার হিসেবে আসা ভারতের ভ্যাকসিনের কথা উল্লেখ করে তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এটি গ্রহণ করেছে। আমরা তাদের কাছ থেকে বুঝে নেবো।
পরিকল্পনামাফিক স্টোরেজ করে তা বিতরণ করা হবে। ভ্যাকসিন বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হবেন। তবে প্রথম ভ্যাকসিনটি কে নেবেন এ ব্যাপারে মন্ত্রী কোনো মন্তব্য করেননি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button