Uncategorized

সরকারি ঘর-বরাদ্ধ ও বয়স্ক-বিধবা ভাতার নামে চাঁদাবাজিতে অতিষ্ঠ সোনাগাজী আদর্শ গ্রামের মানুষ

ফেনী প্রতিনিধি : সরকারি ঘর-বরাদ্ধ ও বয়স্ক-বিধবা ভাতার নামে আবু ইউসুপ মিয়ার চাঁদাবাজিতে অতিষ্ঠ সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের (৯নং ওয়ার্ড) আদর্শগ্রামের মানুষ।
একাধিক ভূক্তভোগী সূত্রে জানাযায়, আদর্শগ্রামে সরকারি অর্থায়নে আশ্রয়ন প্রকল্প-২ এ ঘর বরাদ্ধের কথা বলে আবু ইউসুফ মিয়া কয়েকটি পরিবার থেকে ১৫হাজার টাকা করে গ্রহন করে, এছাড়া গৃহহীনদের জন্য সরকারি প্রকল্পের ঘর দেয়ার কথা বলে এবং বয়স্ক ও বিধবা ভাতা পাইয়ে দেয়ার আশ্বাস দিয়েও পাঁচশ থেকে এক হাজার টাকা হারে আদায় করে।
সরে জমিন অনুসন্ধান কালে বেশ কয়েকজন ভূক্তভোগী গণমাধ্যম কর্মিদের সাথে কথা বলেন, (যার উল্লেখযোগ্য অংশ প্রতিবেদকের কাছে ভিডিও রেকর্ড করা আছে) এসময় তারা আবু ইউসুপ মিয়ার অরাজকতা ও চাঁদাবাজির বিষয়ে মুখ খুলেন।
আদর্শগ্রাম ১নং পুকুর ইলিয়াস মিয়ার নতুন বাড়ীর মৃত সিরাজুল হকের বিধবা স্ত্রী দেলোয়ারা বেগম জানান, আবু ইউসুপ মিয়া তার কাছ থেকে আশ্রয়ন প্রকল্প-২ এ ঘর পাইয়ে দেয়ার কথা বলে ১৫হাজার টাকা আদায় করে এবং হাঁস মোরগ দেয়ার কথা বলে দেড় হাজার টাকা আদায় করে, ঘর দিতে ব্যার্থ হওয়ায় টাকা পেরৎ চাইতে গেলে তাকে ও তার দেবর নুর নবী হোনা মিয়া কে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়ার ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। একই কায়দায় নুর নাহার বেগমের কাছ থেকেও ১৫হাজার টাকা আদায় করে।
এছাড়া সরকারি প্রকল্পের সেমিপাকা ঘর পাইয়ে দেয়ার কথা বলে ২১নং পুকুর মৃত কাতু মিয়ার ছেলে ফজলুল হকের কাছ থেকে এক লক্ষ টাকা আদায় করে।
প্রতিবন্ধি ভাতা পাইয়ে দেয়ার কথা বলে আশ্রয়ন প্রকল্প-১ এর আনোয়ার হোসেনের থেকে দুই হাজার টাকা আদায় করে।
বয়স্ক ভাতার কথা বলে নুর নাহার বেগমের কাছ থেকে ৫০০টাকা আদায় করে।
ইতোপূর্বে আদায়কৃত টাকা পেরৎ পাওয়ার জন্য ছকিনা বেগম নামের এক মহিলা বাদী হয়ে আবু ইউসুপ মিয়ার বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় অভিযোগ দিলে, তদন্তকারী অফিসার সাব-ইন্সেপক্টর মইনুল এর মধ্যস্থ্যতায় উভয় পক্ষের লোকজনের সামনে আবু ইউসুপ মিয়া ৪০হাজার টাকা ফেরত দিয়েছিলো।
অনুসন্ধানের সময় স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের সাথে আলোচনাকালে আদর্শগ্রাম সমাজ কমিটির সাধারণ সম্পাদক মাইন উদ্দিন, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নুর নবী হোনা, ব্যাবসায়ী হোসেন সহ একাধিক ব্যাক্তি মন্তব্য করতে রাজি হননি, তাদের নিরব চাহনিতে এটাই মনে হচ্ছিলো যে তারা ভালো নেই।
এসব বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউপি মেম্বার জামসেদ আলম বলেন, সরকারি ঘর বরাদ্ধ এবং বিধবা ও বয়স্ক ভাতার বিষয়ে কোন টাকা লাগেনা, কেউ নিয়ে থাকলে তা অবশ্যই বেআইনি, আদর্শগ্রাম সহ আমার ৯নং ওয়ার্ডের উন্নয়ন ও জনগনের শান্তি সম্পৃতি সহ আইন শৃঙ্খলা রক্ষায় সদা সতর্কভাবে কাজ করে যাচ্ছি।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও চরদরবেশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম ভূট্টো বলেন, আমার ইউনিয়নে কোন চাঁদাবাজ মাদকবাজ ইভটিজার ও সন্ত্রাসীর স্থান নেই। আমি কখনো কোন অপরাধি কে আশ্রয় প্রশ্রয় দিইনা। আবু ইউসুফ মিয়ার বিষয়ে আমার কাছে কেউ অভিযোগ দেয়নি কিংবা অবগত ও করেনি, অভিযোগ এলে অবশ্যই বিষয়টি খতিয়ে দেখবো।
আদর্শগ্রাম পুলিশ পাঁডির ইনচার্জ পুলিশ পরিদর্শক মেলকান ডি-সিলভা বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ সদা সতর্কতার সাথে দায়িত্ব পালন করছে, অভিযোগ আসলে অবশ্যই তদন্তপূর্বক ব্যাবস্থা নেয়া হবে।
অভিযুক্ত আবু ইউসুপ মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগ অস্বিকার করে বলেন, কিছু লোক আমাকে নিয়ে মিথ্যা অপ-প্রচার করছে যার কোন ভিত্তি নাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button