sliderস্থানিয়

কটিয়াদীতে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে অর্থ সহায়তা প্রদান

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি :কিশোরগঞ্জের কটিয়াদীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে, উপজেলা প্রশাসনের আয়োজনে গরীব দুস্থ ও অসহায় জন সাধারনের মাঝে মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত অর্থ ৫শত পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নে ৫শত অসহায় ও নিম্ন আয়ের নারী-পুরুষকে জনপ্রতি এক হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার ১৯ মার্চ উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী -পাকুন্দিয়া) সংসদীয় আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃজালাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন খাঁন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবুর রহমান, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সজল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম সহ এলাকার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রী ত্রাণও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত অর্থ ৫শত গরীব ও অসহায় জন গণের মাঝে নগদ ১হাজার টাকা করে বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য এডভোকেট মোঃ জালাল উদ্দিন বলেন, পবিত্র ঈদুল ফিতরের আনন্দ, অসহায় দুস্থদের ঘরে ঘরে, প্রধানমন্ত্রী তারেক রহমানের, মানবিক উপহার, পৌঁছে দেওয়া হচ্ছে। তিনি আর ও বলেন, জনগণের আঙ্গুলের কালি মুছে যাওয়ার আগেই সরকার তার দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা শুরু করেছেন। ভবিষ্যতে ও এই সরকার সকল ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button