sliderস্থানিয়

বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুল হক খানের ইন্তেকাল

সিংগাইর প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুল হক খান আর নেই। তিনি বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনের অসংখ্য স্মৃতি রেখে গেছেন। তিনি সিংগাইর উপজেলার যুদ্ধকালীন কমান্ডার হিসেবে মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাশাপাশি তিনি মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতির দায়িত্ব পালন করে আইন অঙ্গনেও বিশেষ অবদান রাখেন।

তার মৃত্যুতে রাজনৈতিক সহকর্মী, আইনজীবী ও সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া করা হয়েছে, যেন তিনি তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা শুক্রবার (২০ মার্চ, ২০২৬) শুক্রবার বাদ জুম্মা ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button