পতাকা ক্যারিয়ার

সফল ব্যক্তিদের ১০০ জীবনচর্চা: অনুশীলন ৭৩- ‘ভুল করলে ক্ষমা প্রার্থনা করুন’

প্রিয় পাঠক, আপনাদের জন্য রয়েছে আমাদের এ নতুন আয়োজন। এখানে ‘দ্য সিল্ক রোড পার্টনারশিপ’ এর সহ-প্রতিষ্ঠাতা নাইজেল কাম্বারল্যান্ড লিখিত একটি বইয়ের সাথে আপনাদের পরিচয় করানো হবে। বইটির শিরোনাম, ‘হান্ড্রেড থিংস সাকসেসফুল পিপল ডু: লিটল এক্সারসাইজেস ফর সাকসেসফুল লিভিং’। এবং আমরা বইটি অনুবাদ করছি “সফল ব্যক্তিদের ১০০ জীবনচর্চা” শিরোনামে। সপ্তাহব্যাপী এই আয়োজনে প্রতিদিন এই বই থেকে একটি করে বিষয় আলোচনা করা হবে। আজকের আয়োজনে জেনে নিন সফল ব্যক্তিদের করা ৭৩ নম্বর বিষয়টি সম্পর্কে।
অনুশীলন ৭৩- ‘ভুল করলে ক্ষমা প্রার্থনা করুন’
এটি বুদ্ধিসম্পন্ন ও জ্ঞানী হবার নিদর্শন যখন আপনি যখন কোন ভুল করে বসলে সঙ্গে সঙ্গে বিনয়ী হয়ে ক্ষমা প্রার্থনা করেন। আশেপাশে অনেক মানুষ আছেন যারা অপরাধী হওয়া সত্ত্বেও ক্ষমা তো চায়ই না বরং অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয়।
ক্ষমা চাওয়া কি কঠিন কোন বিষয়? তাহলে কেন মিছেমিছি আপনি ভয় পাবেন? ক্ষমা চাওয়া মানেই দুর্বলতা ও নমনীয়তা নয়, বরং বিপরীত। দোষ করা সত্ত্বেও আপনি যদি ক্ষমা না চান তবে সমগ্র জীবন অন্যের ক্ষোভ ও দুঃখের কারণ হয়ে থাকতেই কি পছন্দ করবেন আপনি?
আমি যখন প্রশিক্ষণ দিই, এমন অনেক মানুষকে দেখি যারা আদতে দোষী এবং মনে মনে তারা ক্ষমা প্রার্থনা করা যৌক্তিক বলেই মনে করেন। কিন্তু তাদের মনে গর্ব ও ইগো থাকার কারণে তারা পিছু হটে যান। ক্ষমা চাওয়া এবং দয়ালু হওয়া কিন্তু বেশ স্বাধীন একটি বিষয়, নিজেকে খুব মুক্তমনা মনে হয় এতে। সম্পর্ক থেকে অপরাধবোধ ও ক্ষত দূর করে এটি।
নিখুঁত ক্ষমা প্রার্থনা করুন
সুন্দর ও সাবলীলভাবে ক্ষমা চেয়ে নিন অপরের কাছে।
– স্যরি কিংবা দুঃখিত বলুন,
– মুক্তমনা হোন এবং দরকার পড়লে সবার সামনেই ক্ষমা চেয়ে বসুন,
– এমনভাবে বলুন যেন সেটি শুনে অবশ্যই সত্য মনে হয়।
শব্দই কিন্তু যথেষ্ট নয়
আপনি যে দোষী এবং ক্ষমাপ্রার্থী সেটি প্রমাণ করাই কিন্তু যথেষ্ট নয়। আপনি হয়তো মুক্তমনা ও নিজের দোষ স্বীকার করেই নিয়েছেন কিন্তু আপনার কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে যে আপনি সত্যিই অনুতপ্ত। আপনাকে দুটো জিনিস অবশ্যই করতে হবে-
– আপনি যেক্ষেত্রে দোষ করেছেন সেটি সংশোধন করার চেষ্টা করুন। ধরুন, কিছু একটা ভেঙ্গে ফেলেছেন। সেক্ষেত্রে, মেরামত করে দিতে পারেন জিনিসটা। মেরামত করা না গেলে জরিমানা দিতে পারেন। বন্ধু কিংবা সহকর্মীর সামনে ক্ষমা চাইতে পারেন। এমনকি কার্ড কিংবা উপহার ও দিতে পারেন।
– নিজের ব্যবহার পরিবর্তন করুন যেমন এমন ভুল দ্বিতীয়বার না ঘটে। ভুলগুলোর যেন পুনরাবৃত্তি না হয়।
সুত্র : প্রিয়.কম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button