পতাকা ক্যারিয়ার

ট্রেইনিং এক্সিকিউটিভ পদে চাকরি করুন

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতিষ্ঠানটি ট্রেইনিং এক্সিকিউটিভ পদে নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা সহজেই আবেদন করতে পারেন।
পদের নাম
ট্রেইনিং এক্সিকিউটিভ
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এম.ফার্ম পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এমবিএ অগ্রাধিকারযোগ্য। সর্বনিম্ন দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। শুধু পুরুষরা আবেদন করতে পারবেন। দৃঢ় যোগাযোগ এবং আন্তঃব্যক্তিক দক্ষতা থাকতে হবে। মাঠ পর্যায়ের কর্মী উন্নয়নের আগ্রহ থাকতে হবে।
কর্মস্থল
ঢাকা
বেতন-ভাতা
বেতন আলোচনা সাপেক্ষে।
আবেদনের প্রক্রিয়া
আবেদনকারীকে অবশ্যই জীবনবৃত্তান্তের সঙ্গে ছবি পাঠাতে হবে। আগ্রহী প্রার্থীদের ৩১ আগস্ট, ২০১৯ তারিখের মধ্যে খামের ওপরে পদের নাম উল্লেখপূর্বক জীবনবৃত্তান্তের কপি, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের দুই কপি ছবি এবং যোগাযোগের টেলিফোন নম্বরসহ আবেদন করার জন্য অনুরোধ করা হলো : হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, শেলটেক পান্থকুঞ্জ, ১৭ শুক্রাবাদ, পশ্চিম পান্থপথ, ধানমণ্ডি, ঢাকা।
আদবেদনের শেষ তারিখ
পদটির জন্য আবেদন করা যাবে ৩১ আগস্ট ২০১৯ পর্যন্ত।
সূত্র : বিডিজবস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button